• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক ঝড়ে গেল শিক্ষিকার প্রাণ

সিসি নিউজ।। নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের পাঁচ মাথা মোড়ে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার চাপড়া সরমজামী ইউনিয়নের যাদুরহাট গ্রামের রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী‌ ।
পারিবারিক সূত্র জানায়, যাদুরহাট সোনামনি কেজি স্কুলে শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন মেহের নেগার মেঘলা। শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেখান থেকে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতেন। বুধবার সকালে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় ওই দূর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী রাশেদুল ইসলাম সেলিমের মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই নারী। পথে জ্বালানী নেওয়ার জন্য একটি পেট্রলপাম্পে যান। সেখান থেকে রওনা হওয়ার সময় মোটরসাইকেলের স্টান তুলতে ভুলে যান বলে তাদের ধারণা। পাঁচমাথা মোড়ে এসে ওই স্টানে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান তিনি। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আবতাবুজ্জামান বলেন,‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে’।
নীলফামারী সদর থানার পরিদর্শক (ওসি) এম.আর সাঈদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ