• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ভোটার হতে এসে ৪ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হতে এসে গ্রেপ্তার হয়েছে চার রেহিঙ্গা যুবক। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই চার রোহিঙ্গা যুবক হলেন, কক্সবাজার উখিয়া উপজেলার জামতলী রোগিঙ্গা ক্যাম্প সাব ব্লক-এফ/১৫ এর মো. আবুল হাসেমের ছেলে মো. আমজাদ (২৪), একই উপজেলার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-জি/২ এর মৃত করিমুল্লাহর ছেলে মো. আরাফাত নূর (২৪), উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ৮-ই ব্লক-বি/২৭ এর বাসিন্দা গুলই হোসাইনের ছেলে আনছ ওরফে আনোজ ওরফে আরোশ (২৪) এবং উখিয়া পূর্বদরহাবিল গ্রামের নাজির হোসেনের ছেলে হাফিজ উল্লাহ্ (২৫)। এরমধ্যে পূর্বদরহাবিল গ্রামের এক নারীকে বিয়ে করে ওই গ্রামে বসবাস করেন রোহিঙ্গা যুবক হাফিজ উল্লাহ।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আযম জানান, ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির জন্য গত সোমবার বেলা আড়াইটার দিকে ওই চার যুবক তার কার্যালয়ে আসেন। তারা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া (ভোটার এলাকার কোর্ড নং-০৩১৬) গ্রামে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। তাদের জন্ম নিবন্ধন ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রসহ সংযুক্ত সকল কাগজপত্র ভূয়া। প্রত্যেকেই চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা নাগরিক এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।

তিনি বলেন, ‘জাতীয় পরিচায় পত্র পাওয়ার উদ্দেশ্যে তারা ভুয়া কাগজপত্র তৈরী করে ভোটার তালিকায় নাম অন্তভুক্তি করতে এসছিলেন। জিজ্ঞাসাবাদে চট্রগ্রামের নূর মোহাম্মদ ও সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ পঞ্চপুকুর গ্রামের সাদেকুল ইসলামের মাধ্যমে এ কার্যালয়ে আসেন বলে জানান। বিষয়টি নিশ্চিৎ হওয়ার পর রাতে তাদের নামে থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়’।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরির্দশক (ওসি) এম.আর সাঈদ বলেন,‘রোহিঙ্গা চার যুবককের বিরুদ্ধে সোমবার রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আযম মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ