• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, জেলে গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

ঠাকুরগাঁও আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় পুলিশ সুজনের তিন দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড বাতিল করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, ‘মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করেছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী জানান, হত্যাচেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে সুজনসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আশরাফুল ইসলাম চৌধুরী মামলা করেন।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ