• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সাদ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি

সিসি নিউজ।। বিশ্বব্যাপী ইসলাম ধর্মের দাওয়াতি সংগঠন তাবলিগ জামাতের একাংশের আমীর হযরত মাওলানা সাদ (দ.বা.) কান্দলভীকে বিশ্ব ইজতেমায় ভারত থেকে বাংলাদেশে আসার অনুমতির দাবিতে নীলফামারীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উদেষ্টা বরাবরে ওই স্মারকলিপি প্রদান করেন জেলার সাদ পন্থী তাবলিগ জামাতের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল-মাসুদ।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা তাবলিগ জামাতের আমীর নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের নেতৃত্ব সহস্রাধিক অনুসারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মাওলানা আব্দুস সাদিক, মো. কামরুল হাসান ফিরোজ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন, মো. হাসিবুল হক সেলিম, মো সোহরাব উদ্দিন, মো. আব্দুল মান্নান, মো. শফিকুল আলম, মো. আখতার হোসেন, মো. শওকাতুল বারী, সৈয়দ রফিকুল ইসলাম, ডা. লুৎফর রহমান, মো. হারুন, মো. জিয়াউর রহমান প্রমুখ।
তাঁদের দাবি, যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। এতে করে বিগত সাত বছর ধরে কোরআন ও হাদিসের আলোকে তাঁর মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছে অনুসারীরা। ইতোপূর্বে বিশ্ব ইজতেমায় প্রধান বক্তা এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন তিনি। বাধাহীনভাবে সারা বিশ্বে সফর করলেও ব্যত্যয় ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে। এ বছর যাতে তিনি বাংলাদেশে আসতে পারেন সেজন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয় স্মারকলিপিতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ