• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু আব্দুল্লাহ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ  বুধবার সকালে সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটার লংকা পাড়া  এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ একই এলাকার সোহেল ইসলামের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উল্লেখিত সময়  ওই এলাকায় রাস্তার পাশে খেলা করছিল আব্দুল্লাহ । এ সময় ট্রলি চালক  জমিতে মাটি ফেলে রাস্তায় উঠার সময় পিছনে থাকা শিশু আব্দুল্লাহকে চাপায় দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন  শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের  চিকিৎসা কর্মকর্তা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন,  আইনি  প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তাঁর মা ও বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ