• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সিসি নিউজ।। দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের অপতৎপরতার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই মানববন্ধন করা হয়। এদিন শহরের স্কুল – কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় মিছিলকারীরা দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
পরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য বলেন শিক্ষার্থী শ্রাবন, হাবিব ও রিয়াজ প্রমূখ। সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচারের অপতৎপরতার মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। তারা ইসকনকে ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু প্রতিবাদী ছাত্র সমাজ বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ