• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনের তথ্য মেলা

সিসি নিউজ।। নীলফামারীতে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং জনগণের তথ্য নিশ্চিৎ করতে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা। সোমবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজন করে ওই মেলার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসনারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সনাক সভাপতি মো. আকতারুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন দপ্তরে স্টল পরিদর্শন করেন এবং দুর্নীতিবিরোধী স্বাক্ষর প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় দুর্নীতিকে ঘৃণা করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিশেষ পরিচয় ছাড়া সাধারণ নাগরিকের জন্য সকল সেবা নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী চেতনার মূল চেতনা পূরণে সকলকে সচেষ্ট থাকতে হবে’।
এর আগে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), দুপ্রক এবং সনাকের যৌথ উদ্যোগে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনী, কুইজ প্রযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি মো. আকতারুল আলম জানান, দুই দিনের মেলা সমাপ্ত হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায়। মেলায় জেলার ৪৪ টি সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ