• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী শ্রমিক কল্যাণ ফেডারেশন: জুয়েল সভাপতি ও তৌহিদ সম্পাদক নির্বাচিত

সিসি নিউজ।। প্রভাষক মনিরুজ্জামান জুয়েলকে সভাপতি ও এ্যাডভোকেট তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য এই কমিটি গঠন করা হয়।

এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক আবুল হাসেম বাদল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন, ইসলামী ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ