সিসি নিউজ।। মধ্যরাতে শীতার্তদের কষ্ট নিবারণের কম্বল নিয়ে অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে নীলফামারী সদর উপজেলার হাড়োয়া দারুল উলুম প্রতিবন্ধী মাদ্রাসার প্রতিবন্ধী শিক্ষার্থীদের, কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের ও সৈয়দপুর রেলষ্টেশনসহ বিভিন্ন এলাকায় দুইশত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গভীর রাতে শীতবস্ত্র পেয়ে খুশি এসব অসহায় মানুষজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নুর-ই-আলম সিদ্দিকী ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের ছিন্নমূল ইসরাফিল আলম (৬৩) বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। এখন একটু হলেও শান্তিতে ঘুমাতে পারব।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উত্তরের জেলা নীলফামারীতে দিন যত যাচ্ছে শীতের প্রকোপ বাড়ছে। তাই খেটে-খাওয়া, প্রতিবন্ধী,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।