• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিসি নিউজ ডেস্ক।। ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা জুবায়ের-এর অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকার এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের একই তারিখ থেকে কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলিগ জামাতের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান।

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে  আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে। একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ