• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোটার তালিকা হালনাগাদ: ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু

সিসি নিউজ ডেস্ক।। ভোটার তালিকা হালনাগাদে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।

এসময় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ বলেন,  এবারই প্রথম দেশের বাইরে এশিয়ার পাঁচটি দেশে এবং ইউরোপের দুটি দেশে মোট সাতটি দেশে প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

এছাড়া আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত কাজ শুরু হবে। যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেননি তাদের অনলাইনে যত দ্রুত সম্ভব আবেদন জমা দেয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনার। এসব কাজে সহযোগিতার জন্য স্থানীয় ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ