• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ও রেডক্রিসেন্ট সোসাইটি। বুধবার পৃথক আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অথিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বুধবার সকাল ১১টার দিকে জেলা সদেরর কচুকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্য্স্থাপক টুটুল চন্দ্র পাল, এলাকা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে বুধবার বেলা ১২টার দিকে ৫০০ কম্বল বিতরণ করে জেলা রেডক্রিসেণ্ট সোসাইটি। জেলা শাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, রেড ক্রিসেণ্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা ফজলুল করিমসহ সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন এসময়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ