• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মর্গে আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশ

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।

লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’

এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান–বিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। পরবর্তীকালে তিনি বলেন, ‘আমরা শাহবাগ থানার মাধ্যমে ঢামেকের মর্গ পরিদর্শন করেছি। ছয়টি বেওয়ারিশ লাশের খোঁজ পেয়েছি। কারও পরিবারের সদস্যদের মধ্যে এ রকম কেউ মিসিং থাকলে তারা যেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করে’। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ