সিসি নিউজ।। নীলফামারীতে দুঃস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতায় জেল শিল্পকলা মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানুষের হাতে কম্বল তুলে দেন।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিক প্রান্তর, যুগ্ন আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান, রতন সরকার রতœ, বোরহান আহমেদ, সদস্য সাইদ ইসলাম, আজম ইসলাম প্রমুখ।