• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে রাকাবের শাখা স্থান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিসি নিউজ।। নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) যাদুর হাট শাখা স্থানন্তরের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। শাখাটি দ্রুত যাদুরহাটে পুঃণস্থাপনের দাবি জানান তারা।
রবিবার দুপুরে জেলা সদরের চাপড়াসরমজানী ইউনিয়নের যাদুরহাট ঈদগাহ মাঠে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ভবন মালিককের কন্যা মোছাম্মৎ জাহানারা বেগম চৌধুরী।
তিনি দাবি করে বলেন, নীলফামারী সদর উপজেলার চাপরাসরমজানী ইউনিয়নের যাদুরহাট ব্যবসা বানিজ্যের একটি গুরুত্বপূর্ণ এলাকা। হাটের আশপাশ এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। জেলা শহর থেকে দুরত্বের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের কাছে ব্যাকিং সুবিধা পৌঁছে দিতে ১৯৮৯ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা স্থাপন করে সে সময়ের সরকার। সেটিই ছিল এলাকার একমাত্র ব্যাংক। এরপর থেকে সুনামের সঙ্গে ব্যাংকটির কার্যক্রম চলে আসছিল। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সকার এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা না করে ২০২৪ সালের ১মার্চ সেখান থেকে প্রায় চার কোলোমিটার দুরে বাবড়িঝাড় নামক স্থানে শাখাটি স্থান্তর করে। এলাকার মানুষ সেটির প্রতিবাদ জানালেও কোন কাজে আসেনি। এমন হটকারী সিদ্ধান্তের ফলে কয়েক হাজার গ্রাহক ব্যাংকিং সুবিধাবঞ্চিত হয়ে পড়েছে।
তিনি বলেন,‘ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বর্তমান সরকার গণমানুষের সুবিধার কথা চিন্তা করেন। তাই এলাকার মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠাকালীন স্থান যাদুরহাটে শাখাটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি। আমার কিশ^াস ফ্যাসিস্ট মুক্ত এই দেশে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ রাকাবের বর্তমান পরিচালনা পরিষদ আমাদের প্রতি সদয় হবেন’।
এবিষয়ে রাকাব যাদুরহাট শাখার ব্যবস্থাপক মাইদুল ইসলাম বলেন,‘প্রতিষ্ঠাকালীন সময় থেকে একটি টিনসেড ঘরে ব্যাংকের কার্যক্রম চলে আসছিল। পরে অধিক নিরাপত্তার জন্য ছাদপেটা এবং দ্বিতল ঘরে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যংক। সে নির্দেশনা মোতাবেক ঘরের মালিককে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছিল ছাদপেটা বিল্ডিং করে দেওয়ার জন্য। কিন্তু তিনি সেটি করেননি। এরপর ওই এলাকায় চাহিদা মোতাবেক কোন ভবন না পাওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশে ব্যাংকের অনুমতি সাপেক্ষে একই ইউনিয়নের বাবড়িঝাড় নামক স্থানে শাখাটি স্থান্তর করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ