• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় মোটরসাইকেল ও ব্যাটারী চালিত চার্জার ভ্যানের সংঘর্ষে সোহেল রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর থেকে পাকেরহাট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২২) উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের নভেম্বর মাসের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহেল রানা। জীবিকার তাগিদে নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকুরীর সন্ধানে যাওয়ার পথে মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর থেকে পাকেরহাট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দু:খজনক। এমন আবহাওয়ায় গাড়ি চালকদের সর্তক থাকতে হবে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজমূল হক বলেন, ‘সড়ক দূর্ঘটনার খবরটি ইতোমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ