• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সিসি নিউজ।। ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গিকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

নীলফামারী সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নীলফামারী সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বক্তব্য দেন। এরআগে বনার্ঢ্য এক র‌্যালি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নীলফামারী সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক জানান, রচণা, চিত্রাংকণ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় ৩৫জনকে পুরস্কার ও সদন পত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ