• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হত্যাচেষ্টা মামলায় সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

সিসি নিউজ।। হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুরে এক মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার দুপুরে শহরের বাবুপাড়ার নিজ বাড়ী থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তার মোছা: ববি পৌর ১২ নং ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম।
একই বছর ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।  উক্ত মামলায় মোছা: ববিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ