সিসি নিউজ।। নীলফামারী জেলা খেলাফত মজলিসের মাওলানা সাদ্দাম হোসেন জিহাদীকে সভাপতি এবং সরওয়ারুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকালে জেলা শহরের বাবুপাড়াস্থ দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে ১৯ সদস্যের দ্বি-বার্ষিক ওই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে মাওলানা সাদ্দাম হোসেন জিহাদীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন খেলাফত মজলিসের রংপুর বিভাগীয় পরিচালক ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু সাইয়েদ। বিশেষ অতিথির বক্তৃতা দেন খেলাফত মজলিস রংপুর বিভাগীয় সহকারী পরিচালক ও রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান মন্ডল রাজু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আশরাফুল হক নূরী প্রমুখ।