• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য ঢাকায় আটক

সিসি নিউজ।। অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমারে মঞ্জুর আলম নাহিদ (৪৫) নামের আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। আটককৃত নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এ ছাড়া ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করে রমনা থানা পুলিশ। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে, ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ