• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান উন্নীতকরণে সেমিনার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান বিশ্বমানে উন্নীতকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউজিসির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অর্ধদিনের ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথির বক্তৃতা দেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম (ভাচ্যুয়ালী যুক্ত হয়ে)।

ইউজিসির সিনেট প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ্ প্রমুখ।

সেমিনারে বাউস্ট ছাড়াও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, তিস্তা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৪ জন শিক্ষক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ