• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ কমিটি বাতিলের দাবি

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। আজ রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখসারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যাঁরা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছেন, তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ সময় পক্ষপাত দুষ্টু কমিটি দাবি করে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ