• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাথ দখলমুক্ত, স্বস্তি মানুষের

সিসি নিউজ।। নীলফামারীর বানিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে।  বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ  আদায় করছিলেন। এর ফলে ফুটপাথকে দোকান এবং দোকান কে গুদাম বানিয়ে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজন নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দর পৌঁছানো ও দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স গাড়ি চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েকদফা ফুটপাথ দখলমুক্ত করা হলেও আবারও পূর্বের জায়গায় ফিরেন দোকানিরা। এবার পৌর পরিষদ নড়েচড়ে বসে। সেনাবাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতায় ফুটপাথ দখলমুক্ত করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সকলের সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাথ দখলমুক্ত করা সম্ভব হয়েছে।  ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে মনটিরিং করা হচ্ছে যাতে নতুন করে কেউ ফুটপাথে বসতে না পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ