• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে তৈজসপত্র তৈরি কারখানায় আগুন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তৈজসপত্র তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও পুড়ে গেছে কারখানার একটি মেশিন ও অনন্য সরঞ্জাম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানায় নোয়াহ্ ব্রান্ডের রাইস কুকার, প্রেশার কুকার, ইনডেকশন চুলা, ব্লেন্ডার, মগ, স্টিলের প্লেট, গ্যাসের চুলাসহ নানা ধরনের তৈজসপত্র তৈরি হয়ে থাকে। এসব সামগ্রী স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে। এ কারখানার গুদামে আকস্মিক আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক রাজকুমার পোদ্দার রাজু জানান, কারখানায় কর্মরত শ্রমিক থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটেছে। শুষ্ক আবহাওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার পাশে পুকুর থাকায় কারখানার আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ