• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা: অভিযুক্ত আটক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ মিলেছে। এ সময় স্থানীয়রা নুর আমিন (৩৫) নামের ওই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর পৌরসভার হাওয়ালদার পাড়ায়।

ভুক্তভোগি পরিবার ও স্থানীয়রা জানান, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের বাড়াশাইলপাড়ার আকবর আলীর ছেলে নুর আমিন। সে শহরের হাওয়ালদার পাড়ায় বাসা ভাড়া নিয়ে রিক্সাচালায়। আজ মঙ্গলবার ৬ বছরের ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এদিকে ভুক্তভোগি শিশুটির মা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশিদের জানায়। সন্দেহজনক ভাবে নুর আমিনের বাসায় খুঁজতে গিয়ে শিশুটিকে তারা দেখতে পায়। এ সময় বখাটে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যাক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষনের চেষ্টার মামলার প্রস্তুতি চলছে। শিশুটির বাবা নিজে ওই মামলার বাদী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ