• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকরা। জেলা মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের সভাপতি মাওলানা মো. নুরনবী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জানান, ১৯৯৩ সাল থেকে সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহন করছে। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেই সঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ