• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |

ঈদের ছুটিতে সৈয়দপুরে মিলছে স্বাস্থ্যসেবা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ঈদের ছুটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল ধরনের স্বাস্থ্যসেবা। এমন কার্যক্রমে কেন্দ্রে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

সূত্রমতে, সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর ও বোতলাগাড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। আর এসব কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্যাকমো, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিষ্ট, আয়া ও নৈশ প্রহরী কর্মরত রয়েছে।
ওই সূত্রমতে, জনবল সংকেটর কারণে অনেক কেন্দ্রে বেশ কিছু পদ শূন্য রয়েছে। কিন্তু তারপরও এসব কেন্দ্রে একজন নারী গর্ভবতী হওয়ার সময়কাল থেকে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সকল সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও নরমাল ডেলিভেরী করা হয়।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হয়। কিন্তু সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা কার্যক্রম অব্যাহত ছিল। এসব কেন্দ্রে মহিলাদের কার্যক্রমের মধ্যে রয়েছে গর্ভকালীণ সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর ও কিশোরী সেবা উল্লেখযোগ্য।
শুক্রবার ছুটির দিনে সরেজমিনে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে জরুরী সেবা দিতে দেখা যায়। এছাড়া শহরের পৌরসভা সড়কে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. সোহেল রানা ঈদুল ফিতরের ছুটিতেও কেন্দ্রে উপস্থিত থেকে দিন রাত স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন।
সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জুয়েল রানা জানান, ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটিতে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের যথাযথ সকল সেবা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ