• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

সিসি নিউজ।। নীলফামারী-ডোমার মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরের দিকে জেলার ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের পাশে। নিহত দিলিপ ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে দিলিপ তার বাড়ীর সামনে মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় দিলিপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা জানান, “মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত (সন্ধ্যা ৭টা) পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ