• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

সিসি নিউজ।। নীলফামারী জেনারেল হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান পরিচালা করে দুদকের চার সদস্যের একটি বিশেষ দল। অভিযানকালে হাসপাতালের ওষুধ সরবরাহ, সেবার মান, জনবল নিয়োগসহ বিভিন্ন দিক যাচাই, তথ্য উপাত্ত সংগ্রহ ও অসাম্যঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখেন ওই দল।
অভিযানের নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেন। এসময় দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন সাংবাদিকদের জানান, হাসপাতালের সেবার মান, ঔষধ সরবরাহ, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপাত্ত যাচাই করা হয়। এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ হাসপাতালের নার্স ও ভান্ডার রক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। এসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, যা কমিশনে পাঠানো হবে। কমিশন তথ্য যাচাই করে নিদ্ধান্ত নিবে।
এবিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ‘ওষুধসহ কয়েকটি বিষয় দুদক টীম পর্যালোচনা করেছে। আমরা ওই টীমকে সর্বাত্মক সহযোগীতা করেছি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ