• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইট ভাটার খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটার খাল থেকে  মিজানুর রহমান মিজান( ৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ৩ টার দিকে  উপজেলার কামারপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজনের ধারণা খালের পানিতে ডুবেই শিশুটি মারা যায়। তবে স্থানীয় থানা পুলিশ বলছেন তারা এ সম্পর্কে কিছুই জানে না। নিহত মিজান একই এলাকার মোঃ আনোয়ারা হোসেন একমাত্র  ছেলে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, আজ দুপুর ১টা থেকে মিজানকে খুজে পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়-স্বজনের বাসায় তার খোজ করা হয়। তার খোজে এলাকায় মাইকিংও করা হয়।কিন্তু কোথাও খোঁজ না পেয়ে অবশেষে স্থানীয়দের পরামর্শে বাড়ির পাশের এন বি ২ ব্রিকস ইট ভাটার খালে খোঁজা খুঁজি করে পানির নিচে তাকে মৃত্য অবস্হায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দীন বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে জানাননি। তবে এ বিষয়ে খোঁজা-খবর নিবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ