• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী চারালকাটা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন বাড়াইপাড়ার আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বেলা আনুমানিক দুইটার দিকে শিশু দুটি বাড়ির পাশে চারালকাটা নদীতে গোসল করতে যায়। শিশু দুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন নদীতে খুঁজতে যায়। এক সময় নদীর পাড়ে তাদের পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে নদীর পানিতে খুঁজতে থাকে স্বজনসহ গ্রামবাসী। খোজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, ঘটনাস্থলটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় সংবাদটি দেরিতে জানতে পারি। রাতে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ