• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীকে ব্লু সিটিতে রূপান্তরে মতবিনিময় সভা

সিসি নিউজ।। নীলফামারী পৌরসভাকে ব্লু সিটিতে রূপান্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মণ্টু, জেলা জামায়াতের নায়েবে আমীর খায়রুল আনাম, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নীলফামারীকে পর্যটন এলাকায় পরিনত করতে পৌর শহরকে ব্লু সিটিতে রূপান্তরে উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরেন। এসময় উপস্থিত সকলে বিভিন্ন ধরণের পরামর্শ ও মতামত প্রদান করেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ