• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্লাস্টিক বর্জনে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে প্লাস্টিক বর্জনের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী প্লাস্টিকের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ওই মানববন্ধনের আয়োজন করে টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

এসময় প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন সনাক সদস্য মিজানুর রহমান লিটু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি আব্দুর রউফ, সালমা আক্তার, ডেমোক্রেসিওয়াচ এর জেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নাদিয়া আক্তার, ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচি কর্মকর্তা প্রশান্ত বসাক, জেলা পরিবেশ দূষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল মমিন, এসিজি সহসমন্বয়ক রুবি বানু, ইয়েস গ্রুপের সহদলনেতা কুমারী বৃষ্টি রানী রায় প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রতিদিন যে হারে প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে তা পরিবেশ এবং মানব জীবনের প্রতি মারাত্মক হুমকি হয়ে পড়েছে। এর বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ