• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে শহরের কুন্দল এলাকার রংধনু পার্কে ওই ঘটনা ঘটে।

মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাকাধরা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয়রা জানান, দুপুরে ৫/৬ জন বন্ধু মিলে রংধনু পার্কে আসে। পরে টিকিট কেটে ওই পার্কের সুইমিংপুলে গোসল করতে নামে শিশুর দলটি। এক সময় সকলের অজান্তে পানিতে ডুবে যায় আব্দুল্লাহ নামের শিশুটি। তাৎক্ষণিক সুইমিংপুলের পানি থেকে তুলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ’র মাতা আফেজা বেগম আজকের পত্রিকাকে জানান, সকালের দিকে বন্ধুদের সাথে গোসল করতে সৈয়দপুরে যায়। পরে দুপুরের দিকে আব্দুল্লাহ রংধনু পার্কের সুইমিংপুলে গোসলে নেমে মারা গেছে খবর পাই। কিন্তু তিনি অভিযোগ করেন সুইমিংপুলের পানিতে ডুবে কখনো মারা যেতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক রংধনু পার্কের একাধিক দর্শনার্থী জানান, সুইমিংপুলের পানির গভীরতা অনুযায়ী শিশু-কিশোরদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাঁতার জানা-অজানার বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়। আজ রোববার শিশুটি নিহতের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পার্ক কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তারা।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুল হুদা জানান, শিশুটিকে জরুরী বিভাগে মৃত্যু অবস্থায় নিয়ে আসা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নয়ন কুমার জানান, আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ