• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্টেশন মাস্টারকে মারপিটের ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে

সিসি নিউজ।। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) ও তার স্ত্রী মহিমা বেগম (৩০)।

রবিবার (১৫ জুন) দুপুরে আসামীদেরকে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন, বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

এর আগে শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশনমাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকেন আনারুল। একপর্যায়ে উলঙ্গ হওয়ার পরও স্টেশনমাস্টারকে টেনে হেঁচড়ে নিয়ে মারধর করেন তিনি। এসময় দৌড়ে এসে মারধরে অংশ নেন আনারুলের স্ত্রী মহিমা। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

পরে অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ আসামীদেরকে সোপর্দ করা হলে আদালত তারেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ