সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জহাট ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মো. আমির আলী।
এসময় কলেজের অধ্যক্ষ মো. আবুজার রহমানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র বিশ^াস, জেষ্ঠ প্রভাষক আ.স.ম. শরিফুল হাসান, লুবনা জাহান প্রমুখ।
কলেজের অধ্যক্ষ মো. আবুজার রহমান জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৮-১৯ অর্থ বছরে দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে চার তলা আইসিটি ভবনের নির্মান কাজ শুরু হয়। চলতি অর্থবছরে কাজ সমাপ্ত হলে ভবনটি কলেজ কতৃপক্ষ বুঝে নেয়।
তিনি বলেন,‘এর আগে প্রয়োজনীয় ভবনের অভাবে কলেজের পুরোনো টিনের চালার ঘরে এইচএসসি পরীক্ষা নেয়া হতো। আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এবার কোন ধরণের সমসস্যা ছাড়াই পরীক্ষার্থীরা ওই ভবনে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীদের পাঠদানের সুবিধা সৃষ্টি হলো।