• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নৈশকোচের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ শ্যামলী পরিবহনের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে কামারপুর বাজারে সন্নিকটে পতিরাম ব্রীজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার বুদারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তারা উভয়ই ভাটা শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, উল্লেখিত সময়ে মাসুদ রানা ও নূর ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এনআর ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে সড়ক পরিবহন আইনে নিহত নুর ইসলামের সবুজ আলী বাদি হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ