• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে মাদক হেফাজতে রাখার অভিযোগে কারাগারে কারারক্ষী

সিসি নিউজ।। নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ সালমান শাহ (২৮) নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রমতে, মঙ্গলবার (১৭ জুন) রাত ৩টার পর নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের জন্য ওই কারারক্ষী উপস্থিত হন। কারা অভ্যন্তরে প্রবেশের আগে প্রধান ফটকে সহকারী প্রধান কারারক্ষী মো. শহিদুল ইসলাম তার দেহ তল্লাশি করেন। এ সময় সালমান শাহের কাছ থেকে ৮ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়।

বিষয়টি জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সালমান শাহকে আরপি গেটের বাইরে রাখা হয়। এরপর বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্ত ও আটক করা হয়। পরে নীলফামারী থানা পুলিশের কাছে উদ্ধারকৃত গাঁজাসহ হস্তান্তর করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৮০০ টাকা।

সালমান শাহ জানান, তিনি ব্যক্তিগত সেবনের উদ্দেশ্যেই গাঁজাটি সঙ্গে রেখেছিলেন। কর্তৃপক্ষের বক্তব্য নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, গাঁজা হেফাজতে রাখার দায়ে সালমান শাহকে আটক করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ নিশ্চিত করেছেন যে, আটককৃত কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ