• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেললাইনের পাত চুরির অভিযোগে প্রকৌশলী আটক

সিসি নিউজ।। সৈয়দপুরে নিজ কার্যালয়ে সংরক্ষিত রেললাইনের পাতসহ রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে এক রেলওয়ে কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে তার নিজ কার্যালয় থেকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক ওই রেলওয়ে কর্মকর্তা হলেন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা।

রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয়। পরে সেই পাতগুলো দুইটি পিকআপ যোগে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্ততে বিষয়টি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পাচারের আলামত পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সুলতান মৃধাকে আটক করে।

এ ব্যাপারে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমান রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন,  যেহেতু এই কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। পরে সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, রাত সাড়ে ৭টা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ