• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছয় দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

সিসি নিউজ।। নীলফামারীতে ছয় দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়।
ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
সংগঠনের জেলা শাখার সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিকরুল হক স¤্রাট, ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল করিম, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক, কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম প্রমুখ।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান বলেন,‘আমরা আজকের কর্মসূচি থেকে দ্রুত ছয় দফা বাস্তবায়নের জোড় দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ