• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর আদালতে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

সিসি নিউজ।। নীলফামারীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের দায়ে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস আজ রোববার নীলফামারীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করেন।

প্রতিষ্ঠানগুলির মধ্যে ৫টি পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ, ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাইয় পণ্যের ফ্যাক্টরী। এগুলো হচ্ছে, নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর মেসার্স সোহান পিভিসি পাইপস, নীলফামারী সদরের নটখানার মেসার্স এম আর একতা পাইপ, সওদাগরপাড়ার মেসার্স জনতা পিভিসি পাইপ ও পুরাতন গরুহাটির মেসার্স নকীব পিভিসি পাইপ, জলঢাকা উপজেলার কৈমারী সড়কের মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ। বাকী দুটি বেকারী প্রতিষ্ঠানের মধ্যে জলঢাকার বড়ঘাট বাজারের মেসার্স কল্পনা বেকারী ও একই এলাকার মেসার্স ভাই বোন বেকারী।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুবিন-উল ইসলাম জানান, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে কোন পণ্যে বা বিজ্ঞাপনে বা মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে পারবে না। কিন্তু এসব প্রতিষ্ঠান সে কাজটি করায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ