• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা

সিসি নিউজ।। নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নীলফামারী পৌরসভার উদ্যোগে ওই
সহায়তা প্রদান করা হয়।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম শহরের কুখাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে ২৫ হাজার করে টাকার সহযোগিতার চেক হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম প্রমুখ।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় পৌর এলাকার ওই পাঁচ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের মাঝে পৌরসভার জরুরী ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে এক লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান ও রতন আলী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ