• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালনা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার দক্ষিণ তিতপাড়া নতুন দূর্গা মন্দির পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওয়াসিম ইসলাম, সহকারি প্রকল্প পরিচালক মোঃ হামিদুর রহমান, ফিল্ড সুপারভাইজার পরিতোষ চন্দ্র রায় ও অনুপ রায়, কেন্দ্র শিক্ষক দিবা রানী রায় ও সভাপতি কনক চন্দ্র অধিকারি সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন- মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে এলাকার কোমলমতি শিশুরা সু-শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির কল্যানে আসুক বলে জানান।

অপর দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মাঠে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ২৫ জনের মধ্যে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ