• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বিষয়ক কর্মশালা

সিসি নিউজ।। নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।
এসময় জলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এনামুল হক বসুনিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
কর্মশালায় জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ৬০জন অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ