• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারীচালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের হাড়োয়া গ্রামের কছির উদ্দিনের পুত্র ভ্যানচালক দুলু কবিরাজ (৩৩)। অপরজন একই গ্রামের আব্দুর ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাকের পুত্র হযরত আলী (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে ব্যাটারীচালিত ভ্যানযোগে নিজ বাড়ীতে যাচ্ছিলেন হযরত আলী। ঘটনাস্থলে পৌছালে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬২৯১) সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ভ্যানচালক দুলু কবিরাজ। এ সময় গুরুতর আহত ভ্যানযাত্রী হযরত আলীকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ সিসি নিউজকে জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ট্রাক ও ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ