সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণন শেষে সমাবেশে মিলিত হয়।
জেলা যুব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-সমন্বয়ক মো. শহিদুল ইসলাম সরকার, সহকারী পরিচালক হাসান আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০জনের মাঝে সনদ পত্র ও ১১৯ জনের মাঝে ৫৯লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।