• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সংবাদপত্র হকার নাজমুল হক বাচ্চুর ইন্তেকাল

Oplus_131072

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সংবাদপত্র (পত্রিকা) হকার নাজমুল হক বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি বেশ কয়েক মাস যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, মা, এক ভাই, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার বাদ আছর বাঙ্গালীপুর মন্ডলপাড়ার মন্ডলপাড়া বায়তুন নুর জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুম নামজুল হক বাচ্চু ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ার বাসিন্দা মরহুম রোস্তম আলী মন্ডলের জ্যেষ্ঠ পুত্র এবং সৈয়দপুরের বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডলের ভাতিজা।

তাঁর মৃত্যুতে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক মঞ্জু , সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, আবু- বিন- আজাদ, সাপ্তাহিক নীলফামারী চিত্রের সম্পাদক আলহাজ্ব মকসুদ আলম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সভাপতি তাহমিন হক ববী, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, মেহেরুন্নেসা, হীরা শর্মা, আনোয়ার হোসেন, এম এ করিম মিস্টার, জিকরুল হক, মিজানুর রহমান মিলন, জসিম উদ্দিন, আমিরুল হক আরমান, এম ওমর ফারুক, তোফাজ্জল হোসেন লুতু, নওশাদ আনসারী, মমিন আজাদ, আখতারুল ইসলাম মৃধা, নিজু কুমার আগরওয়ালা, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. খালিদ নিয়াজি নান্না, আলহাজ্ব মজিদুল ইসলাম মন্ডল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ