• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে সাংবাদিকের মায়ের ইন্তেকাল 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. জাকির হোসেনের মা মেহেরুননেসা ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে শহরের নয়াটোলা মহল্লার ডিআইবি রোডের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী মো. ওয়ায়েস উদ্দিনসহ ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনি এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ নামাজে এশা সৈয়দপুর জামে মসজিদে মরহুমার জানাজা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুর খবরে গভীর শোক ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক ছাদের হোসেন, মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম।
এছাড়া জেলা মিডিয়া ইউনিট সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি রাশেদুল ইসলাম আপেলসহ সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ