• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নানা আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, মন্দির কমিটির কোষাধ্যক্ষ মনন সকোর, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক প্রমুখ। শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের মিলনপল্লী, শিবমন্দির, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মিন্দর থেকে ভক্তরা মঙ্গল শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে একত্রিত হন। এরপর সেখান থেকে সকলের অংশগ্রহনে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সৈয়দপুর শহরে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ