• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজছাত্র হত্যার ঘটনায় ওসিসহ ১৫ জনের নামে মামলা

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র সিজু মিয়া হত্যার অভিযোগে সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলাটি করেন নিহত সিজু মিয়ার মা রিক্তা বেগম। তিনি গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের বিচারক পাপড়ি বড়ুয়া অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামী ৬০ দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

অভিযোগপত্রে ১৫ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। নামীয় আসামিরা হলেন সাঘাটা থানার ওসি বাদশা আলম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জ্বল, এএসআই (ডিউটি অফিসার) লিটন মিয়া, হামিদুল ইসলাম, আজাদুল ইসলাম, নয়ন চন্দ্র, জয় চন্দ্র, ধর্মচন্দ্র বর্মণ, সাব্বির হোসেন, ইউসুফ আলী, মমিনুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলেজছাত্র সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে ফ্যাসিস্ট আ.লীগের দোসর আসামিরা হত্যা করেন। পরিকল্পিত এই হত্যাকে পরে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে তারা।

এ বিষয়ে গাইবান্ধা আদালতের পুলিশের উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন শুনেছি। তবে, আদেশের কাগজ আমি এখনো হাতে পাইনি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ